News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:08 PM
 211           
 0
 02 Feb 21, 09:08 PM

পদ্মায় জেলের জালে ২০ কেজির কাতল।।

পদ্মায় জেলের জালে ২০ কেজির কাতল।।

নিউজ ডেস্কঃ রাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ২শ গ্রাম ওজনের একটি কাতল মাছ। আজ মঙ্গলবার ভোরে দৌলতদিয়া পাঁচ নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় ধরা পড়ে মাছটি। দৌলতদিয়া ফেরিঘাটের চাঁদনী আরিফা মৎস্য আড়তের মালিক মো. চান্দু মোল্লা জানান, ফেরি ঘাটের অদূরে পদ্মা ও যমুনার মোহনায় জাল ফেলেন জেলে কোব্বাত হালদার। এ সময় তার জালে বিশাল আকৃতির এই কাতলটি ধরা পড়ে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন