News71.com
 Bangladesh
 02 Feb 21, 09:03 PM
 221           
 0
 02 Feb 21, 09:03 PM

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার।।

জানুয়ারিতে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ডলার।।

নিউজ ডেস্কঃ অব্যাহত আছে প্রবাসী আয়ের উচ্চপ্রবৃদ্ধি। এ বছরের প্রথম মাস জানুয়ারিতে মোট ১৯৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই মাসের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি। বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ ১৬ হাজার ৬১৪ কোটি ৭৭ লাখ টাকা।

গত বছর জানুয়ারিতে ১৬৩ কোটি ৮৪ লাখ ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। গতকাল সোমবার দিন শেষে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৪ হাজার ২৯১ কোটি ডলারে। এদিন কেন্দ্রীয় ব্যাংক থেকে পাওয়া তথ্যে জানা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স এসেছে ১৪ দশমিক ৯০ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ৩৪ দশমিক ৯৫ শতাংশ বেশি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন