News71.com
 Bangladesh
 01 Feb 21, 08:43 PM
 278           
 0
 01 Feb 21, 08:43 PM

ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, থাকবে আরো ২ দিন।।

ঢাকায় বছরের সর্বনিম্ন তাপমাত্রা, থাকবে আরো ২ দিন।।

 

নিউজ ডেস্কঃ 'মাঘের শীতে বাঘ পালায়' প্রবাদের মর্মার্থ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। তীব্র ও মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে দেশের অন্তত ৪০ জেলা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

 

ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আজ সোমবার (১ ফেব্রুয়ারি) এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস, গতকাল যা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন