News71.com
 Bangladesh
 01 Feb 21, 08:36 PM
 297           
 0
 01 Feb 21, 08:36 PM

রেলের নতুন মহাপরিচালক হলেন ধীরেন্দ্র নাথ মজুমদার।।

রেলের নতুন মহাপরিচালক হলেন ধীরেন্দ্র নাথ মজুমদার।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন ধীরেন্দ্র নাথ মজুমদার। আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে রেলপথ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে ধীরেন্দ্র নাথ মজুমদার বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) পদে নিয়োজিত ছিলেন।

 

আজ সোমবার থেকেই তিনি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন বলে জানা গেছে। উল্লেখ্য, এর আগে রেলের মহাপরিচালকের দায়িত্ব পালন করেন মো. শামসুজ্জামান। তিনি অবসরে যান ৩১ জানুয়ারি রবিবার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন