News71.com
 Bangladesh
 01 Feb 21, 08:35 PM
 203           
 0
 01 Feb 21, 08:35 PM

করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।। অর্থমন্ত্রী

করোনা পরিস্থিতির মধ্যেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে।। অর্থমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস পরিস্থিতিতে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যেও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, দেশের উন্নয়ন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী এসব কথা জানান। অর্থমন্ত্রী মুস্তফা কামাল বলেন, বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।  সরকারের বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ফলে করোনা পরিস্থিতির মধ্যেও পুঁজি বাজারের সূচক বেড়েছে। 

 

করোনার প্রার্দুভাবের মধ্যেও আমরা অর্থনীতির এক অনন্য উচ্চতায় উঠে এসেছি। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মসেতু নির্মাণ করছি। পায়রা, মাতারবাড়ি সমুদ্রবন্দর, কর্ণফুলি টার্নেল নির্মাণ হচ্ছে। শিক্ষার্থীরা যথা সময়ে বই পাচ্ছে। যাদের ঘর নেই, তাদের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের উন্নয়নের ক্ষেত্রে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছেন।

 

আমাদের জিডিপি ৩৩০ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৮তম অর্থনীতির দেশ। আর ২০৪১ সালে হবে ২০তম অর্থনীতির দেশে হবে। করোনার মধ্যে আমাদের মাথাপিছু আয় দাঁড়িয়েছে দুই হাজার ৬৪ ডলারে। প্রবাসী আয় ২৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। রিজার্ভ সাত গুণ বেড়ে ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে গিয়ে দাঁড়িয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন