News71.com
 Bangladesh
 01 Feb 21, 08:31 PM
 212           
 0
 01 Feb 21, 08:31 PM

মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি।।

মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় বিজিবি।।

নিউজ ডেস্কঃ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কাবস্থায় রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে সীমান্ত পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলে সোমবার (১ ফেব্রুয়ারি) জানিয়েছেন কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ। 

 

বিজিবির এ কর্মকর্তা বলেন, মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের কোনো ধরনের প্রভাব বাংলাদেশ সীমান্তে পড়েনি। সীমান্তের পরিস্থিতি একদম স্বাভাবিক। তবে সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন