
নিউজ ডেস্কঃ প্রতি জেলায় একটি সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এজন্য প্রত্যেক স্কুলে দুজন করে আলাদা ইংরেজি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আজ রবিবার সকালে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী জানান, সরকারি স্কুলে ইংরেজি ভার্সন চালু করার জন্য শীঘ্রই পাইলটিং শুরু হবে। এরপর সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলেই আমরা এটা শুরু করতে চাই। প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক স্কুলে শিক্ষকদের কোয়ালিটি অনেক বেড়েছে। এটাকে কাজে লাগিয়ে আমরা শিক্ষার্থীদের ইংরেজিতে আরও দক্ষ করতে চাই।