News71.com
 Bangladesh
 01 Feb 21, 01:32 PM
 209           
 0
 01 Feb 21, 01:32 PM

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৫.৭ ডিগ্রি।। জনজীবনে কাঁপন

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৫.৭ ডিগ্রি।। জনজীবনে কাঁপন

 

নিউজ ডেস্কঃ ৫ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা। সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে জানিয়েছে এটিই চলতি মৌসুমে এ পর্যন্ত জেলার সর্বনিম্ন তাপমাত্রা। মধ্য বেলায় সূর্যের দেখা মিললেও ঘন কুয়াশা ও হিম বাতাসে সূর্য তার আলোকরশ্মিতে উত্তাপ ছড়াতে পারছে না। মাঘের শুরু থেকেই শীত তার তীব্রতা জানান দিতে থাকে। মধ্য মাঘেও শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণে। 

 

তাপমাত্রা নেমেছে একবারে পাঁচের ঘরে। এ মৌসুমে তাপমাত্রা সাত থেকে ১০ এর মধ্যে উঠানামা করছিল। গতকাল থেকে সেই তাপমাত্রা ৫-৬ এর ঘরে বিরাজ করছে। শীতের তীব্রতার ব্যপকতা ছড়ালে দুর্ভোগে পড়েছে স্বল্প আয়ের মানুষেরা। দিন এনে দিন খাওয়া মানুষের দৈনন্দিন জীবিকার উপর পড়েছে বিরুপ প্রভাব।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন