News71.com
 Bangladesh
 01 Feb 21, 01:31 PM
 229           
 0
 01 Feb 21, 01:31 PM

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু।। ঘাটপারে ব্যাপক যানজট

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু।। ঘাটপারে ব্যাপক যানজট

 

নিউজ ডেস্কঃ ঘন কুয়াশায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ। 

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ আরিচা কার্যালয়ের উপ-মহাব্যস্থাপক (বাণিজ্য বিভাগ) মো. জিল্লুর রহমান বলেন, মাঝ রাত থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেতে থাকে। রবিবার রাত সাড়ে ৩টার দিকে উভয় ঘাট থেকে ছেড়ে আসা ৩টি ফেরি মাঝ নদীতে পৌঁছানোর পর কুয়াশার কারণে মাঝ নদীতে আটকা পড়ে। ভোট ৪টার দিকে দুর্ঘটনা এড়াতে এরুটে চলাচলরত ১৭টি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমাবার সকাল ১০টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন