
নিউজ ডেস্কঃ তীব্র শৈত্যপ্রবাহ বইছে দেশের শীতলস্থান বলে পরিচিত শ্রীমঙ্গলে। কনকন ঠাণ্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে সেখানের নগরজীবন ও প্রকৃতি। সকাল থেকেই তীব্র কুয়াশা দেখা যায়। পরে সূর্যতাপ বৃদ্ধি পেলে কুয়াশা কিছুটা ম্লান হয়ে ফিরে আসে কনকনে ঠাণ্ডা। মাঘের এই মাঝামাঝিতে জেঁকে বসা তীব্র শীতের আমেজ এখন বাংলার প্রকৃতিতে। বিকেলে প্রকৃতির আলো নিভে গিয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই অনুভূত হয় তীব্র শীতের দাপট।
সোমবার (১ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারি মো. ফরমান আলী এই তথ্য নিশ্চিত করেছেন।