
নিউজ ডেস্কঃ দেশে চালের বাজার নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানিতে ঋণপত্র (লেটার অব ক্রেডিট-এলসি) খোলার সময় বাড়লো ১৫ দিন। আগের নির্ধারিত সময় অনুযায়ী এলসি খোলার শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। এবার সেটা বাড়িয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। রোববার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে এলসি খোলার সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
প্রসঙ্গত, বেসরকারি পর্যায়ে আমদানি করা চাল যথাযথভাবে বাজারজাত করা হচ্ছে কি না তা তদারকির জন্য আট জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়েছে সরকার।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানির জন্য মোট ৩২০টি প্রতিষ্ঠানের অনকূলে বরাদ্দকৃত চাল আমদানির জন্য এলসি খোলার সময়সীমা আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হলো। এলসি সম্পর্কিত তথ্য (পোর্ট অব এন্ট্রিসহ) তাৎক্ষণিকভাবে ই-মেইলে (sasep @mofood.gov.bd) জানাতে হবে।