News71.com
 Bangladesh
 31 Jan 21, 05:19 PM
 274           
 0
 31 Jan 21, 05:19 PM

টিকা নিলে ভয় নেই বরং না নিলেই ভয়।। স্বাস্থ্যমন্ত্রী

টিকা নিলে ভয় নেই বরং না নিলেই ভয়।। স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস প্রতিরোধে টিকা নিলে ভয় নেই, বরং না নিলেই ভয় আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার (৩১ জানুয়ারি) মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টিকাদান কার্যক্রম বিষয়ে বিশেষ সভায় তিনি বলেন, ‘ভ্যাকসিন নিলে কোনো ভয় নেই, বরং ভ্যাকসিন না নিলেই ভয়। ভ্যাকসিন এখন একটি বড় অস্ত্র এই করোনার জন্য।’

 

টিকাদান বিষয়ে বাংলাদেশ ইতোমধ্যে প্রশংসা পাচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘অনেক রাষ্ট্র এখনও ভ্যাকসিন পায়নি, আগামী দু-তিন মাসেও পাবে কি না সন্দেহ আছে। তার উদাহরণ থাইল্যান্ড, তারা ভ্যাকসিনের এখনও ব্যবস্থা করতে পারেনি। মালয়েশিয়া পারেনি, সিঙ্গাপুর পারেনি, শ্রীলঙ্কা পারেনি, বড় বড় রাষ্ট্ররা পারেনি। বিশ্বের ২৩ নম্বর দেশ হিসেবে বাংলাদেশ ভ্যাকসিন দেয়া শুরু করেছে। ঘরে বসে শুধু সমালোচনা করা যায়, বাস্তবতা অনেক কঠিন।’

 

টিকা এমনি এমনি আসেনি জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘গত ছয় মাস যাবৎ এই ভ্যাকসিন আনার জন্য পেছনে লেগে থাকতে হয়েছে। যারা যারা ভ্যাকসিন তৈরি করছে সকলকে আমরা পত্র পাঠিয়েছি। সবার সাথে ভিডিও কনফারেন্স করেছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন