News71.com
 Bangladesh
 31 Jan 21, 05:18 PM
 205           
 0
 31 Jan 21, 05:18 PM

কমলাপুর স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের অনুমোদন।।

কমলাপুর স্টেশন ভেঙে নতুন করে নির্মাণের অনুমোদন।।

নিউজ ডেস্কঃ বর্তমান কাঠামো ঠিক রেখে মাল্টিমোডাল হাব ও মেট্রোরেলের নির্মাণকাজ এগিয়ে নিতে স্থপতি এবং নগরবিদদের দাবির মধ্যেই কমলাপুর স্টেশনটি ভেঙে আরও উত্তরে নতুন করে নির্মাণে সম্মতি দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। রোববার (৩১ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। 

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের সভাপতিত্বে এক সভায় নেওয়া সিদ্ধান্তে বলা হয়েছে, ‘কমলাপুর স্টেশন বিল্ডিংয়ের আগে এমআরটি লাইন-৬-এর সিজর ক্রসিংয়ের স্থান সংকুলান করার জন্য এমআরটি-৬ (ম্যাস র‌্যাপিড ট্রানজিট) লাইনের প্ল্যানে স্টেশন বিল্ডিং উত্তর দিকে স্থানান্তর করা হবে এবং এ বিষয়ে ইতোমধ্যে বাংলাদেশ রেলওয়ে ও ডিএমটিসিএল (ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড) সম্মত হয়েছে।’ গত বছরের ডিসেম্বরে সভাটি অনুষ্ঠিত হয়। এ মাসের দ্বিতীয় সপ্তাহে সভায় প্রকাশ করা হয় সিদ্ধান্তগুলো।

কমলাপুর স্টেশনটি ঢাকার অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থাপনা। এটি গত শতাব্দীর ষাটের দশকের আধুনিক স্থাপত্য নিদর্শনগুলোর মধ্যেও অন্যতম। কমলাপুর স্টেশনটি স্থানান্তর করতে গত বছর নভেম্বরে বাংলাদেশ রেলওয়ে ও মেট্রোরেল কর্তৃপক্ষ একটি নতুন পরিকল্পনায় ঐকমত্যে পৌঁছায়। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন