News71.com
 Bangladesh
 31 Jan 21, 05:17 PM
 200           
 0
 31 Jan 21, 05:17 PM

এবারের বইমেলায় স্টলের ভাড়া অর্ধেক।।

এবারের বইমেলায় স্টলের ভাড়া অর্ধেক।।

 

নিউজ ডেস্কঃ এবারের অমর একুশে গ্রন্থমেলায় স্টল ভাড়া অর্ধেক করে দেওয়া হয়েছে। অমর একুশে গ্রন্থমেলা-২০২১ পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

 

শনিবার (৩০ জানুয়ারি) জালাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগের বার ইউনিট প্রতি ভাড়া ১৩ হাজার ২০০ টাকা রাখা হলেও এবার রাখা হবে ৬ হাজার ৬০০ টাকা। তবে ১৫ শতাংশ ভ্যাটসহ মোট ভাড়া দিতে হবে সাত হাজার ৫৯০ টাকা। এভাবেই দুই ইউনিট, তিন ইউনিট, চার ইউনিট এবং ২০X২০ ও ২৪X২৪ প্যাভিলিয়নের ভাড়া অর্ধেক কমিয়ে (১৫ শতাংশ ভ্যাটসহ) রাখা হবে। 

 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভাড়া ৩১ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারির মধ্যে অগ্রণী ব্যাংক লিমিটেড, বাংলা একাডেমি শাখার ‘বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলা সঞ্চয়ী হিসাব নম্বর ০২০০০১৪০৪৯২৩১’-এ জমা দিতে হবে। টাকা জমার রশিদে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। ব্যাংকে টাকা জমার রশিদের ফটোকপি একাডেমিতে জমা দিতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন