News71.com
 Bangladesh
 31 Jan 21, 02:28 PM
 244           
 0
 31 Jan 21, 02:28 PM

কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ।। তাপমাত্রা নেমে ৫.৫ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শৈত্যপ্রবাহ।। তাপমাত্রা নেমে ৫.৫ ডিগ্রিতে

 

নিউজ ডেস্কঃ প্রবল শীতে কাঁপছে দেশের উত্তরাঞ্চল। সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলার পাঁচ শতাধিক চর ও দ্বীপচরের মানুষসহ নিম্নবিত্ত ও ছিন্নমূল মানুষ। তীব্র শৈত্যপ্রবাহের ফলে সেখানকার জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। অব্যাহত ঘন কুয়াশা ও কনকনে হাড় কাঁপানো ঠাণ্ডায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সেখানকার খেটে খাওয়া ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষদের। 

 

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিস বলছে, কুড়িগ্রামের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এক সপ্তাহ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কোটায় থাকার পর আজ রবিবার হঠাৎ ৫ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াসে নেমে আশায় চরম দুর্ভোগে পড়েছে কুড়িগ্রামের মানুষ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন