News71.com
 Bangladesh
 31 Jan 21, 02:27 PM
 232           
 0
 31 Jan 21, 02:27 PM

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যেতে পারেন মোদি।।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়ায় যেতে পারেন মোদি।।

 

নিউজ ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী মার্চে বাংলাদেশ সফরকালে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যেতে পারেন। শনিবার উভয় দেশের কর্মকর্তারা এ কথা জানান। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, ঢাকা-নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি ও বঙ্গবন্ধুর জন্ম-শতবার্ষিকী উদযাপন উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রীর দুই দিনের সফরে বাংলাদেশে আসার কথা রয়েছে। 

 

ভারতের রাজধানীতে বাংলাদেশ-ভারত ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) ফাঁকে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ হাইকমিশনের এক কর্মকর্তা বলেন, ‘মোদি এই সফরকালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে টুঙ্গিপাড়ায় তার মাজারে যেতে পারেন।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন