
নিউজ ডেস্কঃ লক্ষীপুর-২ আসনের স্বতন্ত্র এমপি শহীদ ইসলাম পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ডের ঘটনা আমাদের জন্য লজ্জাজনক ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (৩০ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।
মেঘনায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পাপুলের সাজা হয়েছে। তবে এ বিষয়ে কুয়েত সরকার আমাদের কখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। সাজার পরেও জানায়নি। তিনি আরও বলেন, পাপুল আওয়ামী লীগের সংসদ সদস্য নন। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের সহযোগিতা চাইলে তার পাশে আমরা থাকার চেষ্টা করবো।