News71.com
 Bangladesh
 31 Jan 21, 11:23 AM
 248           
 0
 31 Jan 21, 11:23 AM

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ৬ অপহরণকারী আটক।।

রাজধানীতে অস্ত্র-গুলিসহ ৬ অপহরণকারী আটক।।

 

নিউজ ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ডিবি উত্তরা বিভাগের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তবে প্রাথমিকভাবে আটকদের বিস্তারিত নাম পরিচয় জানা যায়নি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।

 

ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, ডিবি পুলিশের অভিযানে অপহরণকারী চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন