News71.com
 Bangladesh
 30 Jan 21, 10:35 PM
 266           
 0
 30 Jan 21, 10:35 PM

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকে নিতে হবে।। হানিফ

পাপুলের দুর্নীতির দায় বিএনপিকে নিতে হবে।। হানিফ

 

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এমপি পাপুল আওয়ামী লীগ কিংবা সরকার দলীয় এমপি নন, তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি হয়েছেন। তিনি যে দুর্নীতি করে প্রচুর অর্থ সম্পদের মালিক হয়েছেন তা বিএনপি সরকারের আমলেই হয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এসব অর্থ আয় করেননি। সে কারণে এর দায়ভার বিএনপিকেই নিতে হবে।

 

তিনি আজ শনিবার দুপুরে তার কুষ্টিয়াস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন নিয়ে নানা রকম অসত্য বানোয়াট কথা বলে যাচ্ছে বিএনপি। মূলত প্রহসনের নির্বাচন বিএনপির আমলেই হয়েছে। নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য পরিকল্পিতভাবে নির্বাচন নিয়ে প্রহসন করে যাচ্ছে বিএনপি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন