News71.com
 Bangladesh
 30 Jan 21, 10:35 PM
 254           
 0
 30 Jan 21, 10:35 PM

যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।। মন্ত্রী আনিসুল হক

যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় আনা হবে।। মন্ত্রী আনিসুল হক

 

নিউজ ডেস্কঃ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, দেশে যারাই মানবাধিকার লঙ্ঘন করবে তাদেরকেই আইনের আওতায় এনে বিচার করা হবে। আজ শনিবার ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক এক রচনা প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

 

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত দেশব্যাপী অনুষ্ঠিত এ রচনা প্রতিযোগিতায় নবম থেকে দ্বাদশ শ্রেণির ৫২ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আইনমন্ত্রী বলেন, মানবাধিকার লঙ্ঘনকারীদের বিষয়ে সরকারের অবস্থান একেবারে পরিষ্কার। শিশু বয়সেই বঙ্গবন্ধুর চরিত্রের মধ্যে পরোপকারী বৈশিষ্ট্য ও মানবিক গুণাবলীর পরিস্ফুটন ঘটে। কোনো অসহায় লোক তার কাছ থেকে সাহায্য চেয়ে পায়নি এমন নজির নেই। মানুষের দুঃখ কষ্টে আমৃত্যু বঙ্গবন্ধুর মন কেঁদেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন