
নিউজ ডেস্কঃ পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন আমি কথায় নয়, কাজে বিশ্বাসী। সেজন্য আমি ছোট করে কথা বলি আর কাজের কথা বলি। আমি প্রভাবশালী মন্ত্রী নই, আমি মন্ত্রিসভার একজন সদস্য।
শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে বরিশাল সদর উপজেলার চড়বাড়িয়া ইউনিয়নে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয়দের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, দেশের সব জায়গাতেই নদী ভাঙন হয়। এজন্য আমাকে দেশের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াতে হয়। তারপরও আপনারা যেহেতু আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাই আমি চেষ্টা করি প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার বরিশালে থাকতে। আর আমার মনটাও বরিশালে পড়ে থাকে। মাত্র দুই বছর হয়েছে আমি সংসদ সদস্য হয়েছি।