News71.com
 Bangladesh
 30 Jan 21, 10:29 PM
 200           
 0
 30 Jan 21, 10:29 PM

ভূমিহীনদের গৃহ প্রদান মানবাধিকার প্রতিষ্ঠায় মাইলফলক।। স্পিকার শিরীন শারমিন

ভূমিহীনদের গৃহ প্রদান মানবাধিকার প্রতিষ্ঠায় মাইলফলক।। স্পিকার শিরীন শারমিন

 

নিউজ ডেস্কঃ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন নিপীড়িত বঞ্চিত নির্যাতিত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর। দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সোনার বাংলা উপহার দেয়াই ছিল বঙ্গবন্ধুর রাজনীতির মূল দর্শন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর দর্শন বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। আশ্রায়ণ প্রকল্পের মাধ্যমে নয় লক্ষ গৃহহীন-ভূমিহীন মানুষকে ঘর প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। 

 

ইতোমধ্যে সত্তর হাজার গৃহহীন-ভূমিহীন মানুষকে ঘর প্রদান করা হয়েছে, যা মানবাধিকার প্রতিষ্ঠায় অনন্য মাইলফলক। জাতির পিতার জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আজ ‘বঙ্গবন্ধু ও মানবাধিকার’ শীর্ষক রচনা প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন