News71.com
 Bangladesh
 30 Jan 21, 10:29 PM
 204           
 0
 30 Jan 21, 10:29 PM

নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্বাচিত।।

নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নির্বাচিত।।

 

নিউজ ডেস্কঃ নড়াইল ও কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচিত হয়েছেন। নড়াইল পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আঞ্জুমান আরা ১৯ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জুলফিকার আলী মণ্ডল পেয়েছেন ৩ হাজার ৮৭১ ভোট।

 

এদিকে কালিয়া পৌরসভায় আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হীরা ১২ হাজার ২১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী স ম ওয়াহিদুজ্জামান মিলু পেয়েছেন ৬২৬ ভোট। রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওয়ালিউল্লাহ বেসরকারিভাবে আজ শনিবার রাতে নড়াইল ও কালিয়া পৌরসভার মেয়র পদে নির্বাচনের এ ফলাফল ঘোষণা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন