
নিউজ ডেস্কঃ বরগুনা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছেন রিফাত হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি (অপ্রাপ্তবয়স্ক) মো. রাশিদুল হাসান রিশান ফরাজী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিশানের মা রেশমা বেগম। রিশান বরগুনার পৌরসভার ৪ নং ওয়ার্ডের ধানসিঁড়ি রোডের দুলাল ফরাজীর ছেলে এবং এ মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর ছোট ভাই। তাকে আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।