
নিউজ ডেস্কঃ রাজধানীর আদাবরের একটি বাসা থেকে বন্দনা রানী (২৪) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৩০ জানুয়ারি) দুপুর ১টার দিকে আদাবর রিংরোড জাহাজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর বালা বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি।
এসআই আরো জানান, শ্যামলী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে কর্মরত ছিলেন বন্দনা। আদাবর রিংরোডের বাসায় থাকতেন তিনি। কয়েকজন সহকর্মীর কাছ থেকে জানা গেছে, মানসিক সমস্যায় ভুগছিলেন বন্দনা। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন।