
নিউজ ডেস্কঃ কোভিড-১৯ মহামারির ভয়াবহ পরিস্থিতি দক্ষতার সাথে কার্যকর ও সমন্বিতভাবে মোকাবিলার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে একত্রিত হওয়ার আহ্বান জানালেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা। জাতিসংঘ সাধারণ পরিষদ হলে ২৯ জানুয়ারি ‘মহাসচিব আন্তোনিও গুতেরেস উত্থাপিত জাতিসংঘের বার্ষিক রিপোর্ট এবং ২০২১ সালের অগ্রাধিকারসমূহ’ -এর ওপর আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়ে এ কথা বলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।