News71.com
 Bangladesh
 30 Jan 21, 01:48 PM
 282           
 0
 30 Jan 21, 01:48 PM

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা পাবে পরীক্ষার্থীরা।। শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার ফরম পূরণের টাকা পাবে পরীক্ষার্থীরা।। শিক্ষামন্ত্রী

 

নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীদের ফরমপূরণ বাবদ আদায় করা অর্থের কিছু অংশ তো আমাদের ব্যয় হয়েছে। কিন্তু যে অংশ ব্যয় হয়নি, সেই অব্যয়িত অংশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফল প্রকাশের পরপরই এ বিষয়ে বোর্ডগুলো তাদের স্ব-স্ব ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেবে।’ আজ শনিবার সকালে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফল প্রকাশের পর এসব কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন