News71.com
 Bangladesh
 30 Jan 21, 01:43 PM
 248           
 0
 30 Jan 21, 01:43 PM

ভারতের কাছে তিস্তা চুক্তির অনুরোধ জানালো বাংলাদেশ।।

ভারতের কাছে তিস্তা চুক্তির অনুরোধ জানালো বাংলাদেশ।।

 

নিউজ ডেস্কঃ ভারতের কাছে তিস্তা চুক্তির অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ অনুরোধ করা হয়। এছাড়া ২০২১ সালের মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের প্রস্তুতির দিক বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে আলোচনায় প্রাধান্য পেয়েছে।

 

শুক্রবার (২৯ জানুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে এ অনুরোধ করা হয়। বৈঠকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশতম বার্ষিকী স্মরণে অনুষ্ঠানগুলোতে আলোচনা করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র সচিব পর্যায়ের এ বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

 

বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে তিস্তা চুক্তি করার অনুরোধ করা হয়। একই সঙ্গে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার বিষয়েও আলোচনা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন