News71.com
 Bangladesh
 29 Jan 21, 08:49 PM
 284           
 0
 29 Jan 21, 08:49 PM

বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২ জন।।

বাগেরহাটে ৮ কেজি গাঁজাসহ আটক ২ জন।।

 

নিউজ ডেস্কঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ৮ কেজি ১শ’ গ্রাম গাজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-০৬ এর সদস্যরা। শুক্রবার (২৯ জানুয়ারি) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম এ তথ্য জানায়। আটকরা হলেন বাগেরহাটের মোংলা উপজেলার দিগরাজ এলাকার সাহেব আলী গাজীর ছেলে মো. সেলিম গাজী (৩৫) ও যশোরের বেনাপোল উপজেলার নারায়ণপুর গ্রামের আইয়ুব আলীর ছেলে আব্দুস সবুর (৩৫)। 

 

এএসপি মাহবুব আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোরে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের শুকদারা গ্রাম থেকে ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি ১শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন