News71.com
 Bangladesh
 29 Jan 21, 08:46 PM
 255           
 0
 29 Jan 21, 08:46 PM

করোনা ব্যবস্থাপনায় ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ।।

করোনা ব্যবস্থাপনায় ভারত-যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে বাংলাদেশ।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশ করোনা ভাইরাস (কোভিড-১৯) ব্যবস্থাপনায় র‌্যাংকিংয়ে নিচের দিকে রয়েছে। তবে ভারত ও যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৮৪তম। তালিকায় ভারত ৮৬তম। আর ভারতের চেয়েও পিছিয়ে যুক্তরাষ্ট্র ৯৪তম। মহামারি করোনা মোকাবিলায় বিশ্বের ৯৮টি দেশের ব্যবস্থাপনা নিয়ে র‍্যাঙ্কিং বা ‘কোভিড পারফরম্যান্স ইনডেক্স’ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোওয়ি ইনস্টিটিউট। 

 

বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। ইনডেক্সে করোনা মোকাবিলায় সবচেয়ে সফলতা দেখিয়েছে নিউজিল্যান্ড। র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে দেশটি। দ্বিতীয় স্থানে ভিয়েতনাম। এরপর যথাক্রমে তাইওয়ান, থাইল্যান্ড, সাইপ্রাস, রোয়ান্ডা, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, লাটভিয়া ও শ্রীলঙ্কা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন