News71.com
 Bangladesh
 29 Jan 21, 07:26 PM
 270           
 0
 29 Jan 21, 07:26 PM

দুইদিন বন্ধ হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি।।

দুইদিন বন্ধ হিলি স্থল বন্দরের আমদানি-রপ্তানি।।

 

নিউজ ডেস্কঃ আজ সাপ্তাহিক ছুটি শুক্রবার এবং আগামীকাল শনিবার হাকিমপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ শুক্রবার সকাল থেকেই দুই দেশের মাঝে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামী রবিবার থেকে আবারো স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হবে। 

 

এদিকে নির্বাচনের কারণে সাধারণ ছুটি থাকায় আমদানি-রপ্তানি বন্ধের পাশাপাশি পানামা বন্দরের পণ্য লোড়-আনলোড়সহ সকল কার্যক্রমও বন্ধ থাকবে। হিলি সিএন্ডএফ এজেন্ট এসোশিয়েসনের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন