
নিউজ ডেস্কঃ দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। যা গত প্রায় নয় মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু। এর আগে দেশে সর্বশেষ গতবছরের ৫ মে করোনায় এক জনের মৃত্যু হয়। আর ৮ মে সাতজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে আট হাজার ৯৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৫৪ জন। সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৩৪ হাজার ৪০৭ জনে। শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।