
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় সরকার সচেষ্ট রয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে জর্ডানস্থ বাংলাদেশ দূতাবাস আয়োজিত 'বেটারিং লেবার মোবিলিটি ফর বেটারিং ইন্টারকানেক্টিং ইকনমিস' শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিবাসন বিষয়ে কোন দেশ একা কাজ করতে পারে না। দায়িত্ব ভাগাভাগি এবং পারস্পারিক সহযোগিতা অভিবাসন পরিচালনার চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার অভিবাসীদের মর্যাদার উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।