News71.com
 Bangladesh
 29 Jan 21, 12:35 PM
 262           
 0
 29 Jan 21, 12:35 PM

পাপুলের সাজা কুয়েত বিচার বিভাগের নিজস্ব ব্যাপারঃ বাংলাদেশ দূতাবাস

পাপুলের সাজা কুয়েত বিচার বিভাগের নিজস্ব ব্যাপারঃ বাংলাদেশ দূতাবাস

 

নিউজ ডেস্কঃ কুয়েতে গ্রেফতার থাকা লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে চার বছরের জেল দিয়েছেন দেশটির আদালত, আর সেই সঙ্গে ৫৩ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে। পাপুলের সাজা কুয়েত সরকারের বিচার বিভাগের নিজস্ব ব্যাপার বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আর সাধারণ প্রবাসীরা বলছেন, পাপুলের এ সাজা অন্যান্য মানব পাচারকারীদের জন্য সতর্কবার্তা।

 

লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকারের রায়ের পর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, পাপুলের এ সাজা অন্যান্য দুর্নীতিবাজ ও মানব পাচারকারীদের জন্য অশনিসংকেত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন