
নিউজ ডেস্কঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন হোটেল ব্যবসায়ী নিহত হয়েছেন।শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত দুইজন হোটেলের জন্য ঢাকার যাত্রীবাড়িতে যাচ্ছিলেন মাছ ক্রয়ের জন্য।
নিহতরা হলেন চাঁদপুর জেলার কচুয়া থানার আলী মিয়ার ছেলে ইসমাইল হোসেন (৩৫) ও একই থানার মুসলিম মোল্লার ছেলে আবুল কালাম মোল্লা (২৬)।