News71.com
 Bangladesh
 29 Jan 21, 12:34 PM
 203           
 0
 29 Jan 21, 12:34 PM

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে।।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ৭.৬ ডিগ্রি সেলসিয়াসে।।

 

নিউজ ডেস্কঃ উত্তরের জেলা পঞ্চগড়ে কনকনে বাতাস ও ঘন কুয়াশায় আবারও জেঁকে বসেছে শীত। ভোর থেকে পড়ছে গুঁড়ি গুঁড়ি কুয়াশা। শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। দিন দিন তাপমাত্রা কমে যাওয়ার কারণে শীতের তীব্রতাও অনেক বৃদ্ধি পেয়েছে।তেঁতুলিয়ায় তাপমাত্রা  ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র শীতে দিনমুজুর মানুষ পড়েছে চরম দুর্ভোগে। অনেক খেটে খাওয়া মানুষ বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না। দ্রুত তারা সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা চেয়েছেন।

 

শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রাস্তার পাশে আগুন জ্বালিয়ে মানুষ শীত নিবারণের চেষ্টা করছে। শুক্রবার (২৯ জানুয়ারি) ভোরে  ঘন কুয়াশা থাকায় পঞ্চগড়ের বিভিন্ন রাস্তায় হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করে। পঞ্চগড় জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলার ৫ উপজেলায় শীতার্তদের মাঝে প্রায় ৩৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সংস্থা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন