News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:13 AM
 225           
 0
 29 Jan 21, 11:13 AM

ভারতের সাথে এফওসি বৈঠকে পানি বণ্টন ও সীমান্ত হত্যা প্রাধান্য পাবে।।

ভারতের সাথে এফওসি বৈঠকে পানি বণ্টন ও সীমান্ত হত্যা প্রাধান্য পাবে।।

 

নিউজ ডেস্কঃ নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আজ শুক্রবার (২৯ জানুয়ারি) ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে পানি বণ্টন, সীমান্ত হত্যা, যোগাযোগ ও বাণিজ্যের মতো দ্বিপক্ষীয় ইস্যুগুলো প্রাধান্য পাবে। বৈঠকে বিভিন্ন ইস্যুতে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হবে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দলটি এই বৈঠকে অংশ নিতে গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লির পৌঁছেছে। 

 

এফওসি বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন হার্ষ ভি শ্রিংলা। বৈঠককালে উভয় পররাষ্ট্র সচিব দু’দেশের আসন্ন প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠকের এজেন্ডা নির্ধারণে আলোচনা করবেন। আগামী ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্ধারিত ঢাকা সফরকালে দু’দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন