News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:10 AM
 262           
 0
 29 Jan 21, 11:10 AM

বইছে মৃদু শৈত্যপ্রবাহ ।। থাকবে সপ্তাহজুড়ে

বইছে মৃদু শৈত্যপ্রবাহ ।। থাকবে সপ্তাহজুড়ে

 

নিউজ ডেস্কঃ 'মাঘের শীতে বাঘ পালায়' প্রবাদের মর্মার্থ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশের মানুষ। মাঘের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজধানী ঢাকাতেও গত কয়েকদিন শীতের তীব্রতা অনুভুত হচ্ছে। এই শৈত্যপ্রবাহ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহজুড়েও চলমান থাকতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। মৌসুমের শেষ এই শৈত্যপ্রবাহে শীতের কাঁপুনিতে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিপর্যস্ত জীবন অতিবাহিত করছে মানুষ ও প্রাণিকূল।

 

বৃহস্পতিবার সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, শ্রীমঙ্গল, রাজশাহী,পাবনা, নওগাঁ এবং চুয়াডাঙ্গা অঞ্চলসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। আর মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকবে প্রকৃতি।

 

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে আবহাওয়ার অবস্থার তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন