News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:08 AM
 213           
 0
 29 Jan 21, 11:08 AM

বিমসটেক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

বিমসটেক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর।।

 

নিউজ ডেস্কঃ বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে আরো সহযোগিতা বাড়ানোর ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশনের (বিমসটেক) মহাসচিব তেনজিন লেখফেলের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে জোর দেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিমসটেক-এর নবনিযুক্ত মহাসচিব তেনজিন লেখফেল পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন।

 

বৈঠককালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোমেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে আরও সহযোগিতা বাড়ানোর ওপর জোর দেন। সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন, মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান। ড. মোমেন বিমসটেককে আরও শক্তিশালী করতে বাংলাদেশের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেবেন বলে মহাসচিবকে জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন