News71.com
 Bangladesh
 29 Jan 21, 11:08 AM
 211           
 0
 29 Jan 21, 11:08 AM

গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের কৃষি উৎপাদনে সাফল্য।।

গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের কৃষি উৎপাদনে সাফল্য।।

 

নিউজ ডেস্কঃ বাংলাদেশের জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে কৃষি ও তৈরি পোশাকশিল্প এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের উপর।

 

গ্রিসের মানোলতা গ্রামসহ আসে পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাগজপত্র বিহিন যাদেরকে আমরা বলি অবৈধ প্রবাসী। প্রকৃত অর্থে তারা বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে সচল রেখেছে দেশের অর্থনৈতিক চাকা। বাংলাদেশ কৃষি নির্ভর হওয়ার কারণে বিদেশে গিয়ে কৃষি অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিকে আছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রবাসে কৃষি আন্দোলনে নিজেদের নিয়োজিত করে উপার্জন করছেন হাজার হাজার ইউরো। নিজেকে সাবলম্বী করার পাশপাশি দেশ গঠনে অগ্রণী ভূমিকা রাখছেন গ্রিস প্রবাসীরা। 

 

আদি সভ্যতার দেশ গ্রিসে অনেক প্রবাসী বাংলাদেশী রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বরফের মাঝে চাষ করছেন দেশীয় সকল প্রকার সবজি ও ফল। গ্রিসের মানোলাদাসহ, ম্যারাথনা, খালকিদা, আর্গোসে ও আস্প্র পীরগোসে প্রচুর পরিমাণে কাঁচা মরিচ সহ যাবতীয় দেশীয় ও স্থানীয় ফসল ফলাচ্ছেন প্রবাসীরা। জীবনের সাথে যুদ্ধ করে সরবরাহ করছেন তরতাজা শাক-সবজি গ্রিসসহ ইউরোপের অন্যান্য দেশে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন