News71.com
 Bangladesh
 26 Jan 21, 07:35 PM
 257           
 0
 26 Jan 21, 07:35 PM

সিইসি নূরুল হুদার সাক্ষাত পেলেন না মওলানা ভাসানীর মেয়ে॥

সিইসি নূরুল হুদার সাক্ষাত পেলেন না মওলানা ভাসানীর মেয়ে॥

নিউজ ডেস্কঃ পৌরসভায় সুষ্ঠু ভোটের দাবি নিয়ে এসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সাক্ষাত পাননি জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মেয়ে মাহমুদা খানম ভাসানী। গতকাল সোমবার (২৫ জানুয়ারি) বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সঙ্গে দেখা করতে না পেরে তার একান্ত সচিবের কাছে দুইটি অভিযোগের কপি জমা দিয়ে যান। টাঙ্গাইল পৌরসভায় মেয়র পদে নির্বাচন করছেন মাহমুদা খানম ভাসানীর ছেলে মো. মাহমুদুল হক।

টাঙ্গাইল পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এসএম সিরাজুল হক আলমগীর ও টাঙ্গাইল-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেনের নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন সংক্রান্ত দুইটি অভিযোগ সিইসির দপ্তরে জমা দিয়েছেন তিনি। অভিযোগের সংশ্লিষ্ট অডিও রেকর্ড, স্থিরচিত্র এবং বিভিন্ন অভিযোগের কপি যুক্ত করা হয়েছে। অভিযোগ জমা দেওয়ার পর মাহমুদা খানম ভাসানী সাংবাদিকদের বলেন, 'আমরা আসছিলাম তার সাথে দেখা করতে। কিন্তু আমাদের সঙ্গে দেখা না করাটা দুঃখজনক। আমরা সুষ্ঠু নির্বাচনের দাবিতে আসছিলাম। সুষ্ঠু নির্বাচন করা সিইসির দায়িত্ব।'

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন