
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা গ্যাটকো দুর্নীতি মামলার অভিযোগ গঠনের শুনানি আবারো পিছিয়েছে। শুনানির জন্য নতুন করে আগামী ৩ মার্চ ধার্য করেছেন আদালত।আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু মামলার প্রধান আসামি খালেদা জিয়া অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে আইনজীবী জিয়া উদ্দিন জিয়া শুনানি পেছানোর আবেদন করেন। ঢাকার তিন নম্বর বিশেষ আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম মামলার শুনানি মুলতবি রেখে নতুন এ দিন ধার্য করেন। আইনজীবী জিয়া উদ্দিন জিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।