News71.com
 Bangladesh
 26 Jan 21, 07:22 PM
 217           
 0
 26 Jan 21, 07:22 PM

করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, শনাক্ত ৫১৫ জন॥

করোনা আপডেটঃ গত ২৪ ঘন্টায় মৃত্যু ১৪, শনাক্ত ৫১৫ জন॥

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৫ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরো ৫১৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৩২ হাজার ৯১৬ জন। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৪৪৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৭ হাজার ৪২৬ জন।এর আগে গতকাল সোমবার (২৫ জানুয়ারি) দেশে ৬০২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন