News71.com
 Bangladesh
 26 Jan 21, 07:22 PM
 199           
 0
 26 Jan 21, 07:22 PM

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।।

বেনাপোল-পেট্রাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ।।

নিউজ ডেস্কঃ ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ পথে পাসপোর্ট যাত্রীদের যাতায়াত সাভাবিক রয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় এ দুই বন্দরে প্রবেশের অপেক্ষায় প্রায় দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটক আছে। এসব আমদানি পণ্যের মধ্যে শিল্প কল-কারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিক্যাল ও বিভিন্ন ধরনের খাদ্যদ্রব রয়েছে। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে পাট ও পাট জাতদ্রব এবং মাছ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন