
নিউজ ডেস্কঃ বাংলাদেশ নৌবাহিনীর প্রথম নৌপ্রধান ক্যাপ্টেন নুরুল হক (অব.) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। সোমবার রাতে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছিলেন। আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। ১৯৭২ থেকে ১৯৭৩ পর্যন্ত নৌপ্রধানের দায়িত্ব পালন করেন ক্যাপ্টেন (অব.) নুরুল হক।
তার মৃত্যুতে নিকটাত্মীয়সহ নৌবাহিনীর সর্বস্তরের সদস্যরা গভীর শোক প্রকাশ করেছেন। আজ মঙ্গলবার জোহর নামাজের পরে নৌ সদর দফতর মসজিদে জানাজা শেষে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে তাকে দাফন করা হবে।