
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, শেখ হাসিনা শুধু মানবতার নেত্রী নন, তিনি উন্নয়নের নেত্রী। বর্তমান সরকারের আমলে বাংলাদেশে কোন মানুষ গৃহহীন থাকবে না। তিনি বাংলাদেশে একসঙ্গে ৭০ হাজার গৃহহীন ও ভূমিহীন মানুষকে মুজিববর্ষ উপলক্ষে ঘর উপহার দিয়ে তা প্রমাণ করেছেন।আজ সোমবার চরফ্যাশন টিবি স্কুল মাঠে মুজিববর্ষ উপলক্ষে আন্তঃ কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।