News71.com
 Bangladesh
 25 Jan 21, 10:11 PM
 250           
 0
 25 Jan 21, 10:11 PM

পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের আরো ৫ মামলা॥ রিমান্ডে দুই জন

পিকে হালদারসহ ৩৩ জনের বিরুদ্ধে দুদকের আরো ৫ মামলা॥ রিমান্ডে দুই জন

নিউজ ডেস্কঃ প্রায় ৩৫১ কোটি টাকা ঋণ জালিয়াতির অভিযোগে পিকে হালদারসহ ৩৩ জনকে আসামি করে আরও ৫টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। এসব মামলায় সোমবার (২৫ জানুয়ারি) পিপলস লিজিংয়ের চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রোববার তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (২৫ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ রিমান্ডের এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য আসামি উজ্জ্বল কুমার ও রাশেদুল হককে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, দুপুরে অবৈধ সম্পদ অর্জনের মামলায় পিকে'র কথিত বান্ধবী অবন্তিকা বড়ালকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন একই আদালত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন