
নিউজ ডেস্কঃ আগামী শুক্রবার (২৯ জানুয়ারি) থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) পর্যন্ত বরিশাল-পটুয়াখালী ১৩২ হাজার কেভি সিঙ্গেল সার্কিট সঞ্চালন লাইনে বাৎসরিক সংস্কারের কাজ চলবে। সে কারণে ছয় দিন সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার (২৫ জানুয়ারি) গণমাধ্যমকর্মীদের কাছে পাঠানো পাওয়ার গ্রিড অব কোম্পানি বাংলাদেশ লিমিটেডের বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী আক্তারুজ্জামান পলাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এলাকাগুলো হলো পটুয়াখালী জেলার সব উপজেলা এবং বরগুনার আমতলী, তালতলী, বেতাগী উপজেলা। তবে ভোলা থেকে আংশিক লাইন সচল থাকলেও লোড শেডিং হবে। কাজ চলাকালীন অবস্থায় শহরের কিছু অংশে বিদ্যুৎ থাকবে, অন্য অংশে থাকবে না।