News71.com
 Bangladesh
 25 Jan 21, 10:08 PM
 207           
 0
 25 Jan 21, 10:08 PM

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ॥ ক্ষমা চাইলেন এমপি একরামুল করিম

ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তি ॥ ক্ষমা চাইলেন এমপি একরামুল করিম

নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির জন্য নোয়াখালী বাসীর কাছে ক্ষমা চেয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী। তিনি বলেন, আমি আমার নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। পুরো নোয়াখালী বাসীর কাছে আমি ক্ষমা চাই। আজ সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ 'মুখোমুখি একরামুল কাদের চৌধুরী' শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন