News71.com
 Bangladesh
 25 Jan 21, 07:21 PM
 237           
 0
 25 Jan 21, 07:21 PM

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা॥

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা॥

নিউজ ডেস্কঃ দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১৩ হাজার ২২ কোটি ৩৮ লাখ ৬৫ হাজার ৯৩৪ টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সাংসদ শহীদুজ্জমান সরকারের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান মন্ত্রী।

সোমবারের প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। যে মোবাইল কোম্পানিগুলোর কাছে এ পরিমাণ অর্থ বকেয়া আছে সেগুলো হলো গ্রামীণফোন, রবি, সিটিসেল (বর্তমানে বন্ধ) ও রাষ্ট্রায়ত্ত টেলিটক। এদের মধ্যে গ্রামীণফোন ও রবির কাছে বকেয়া অডিট আপত্তি সংক্রান্ত। আর সিটিসেলের বকেয়া উচ্চ আদালত নির্ধারিত ও টেলিটকের কাছে পাবে ৩জি তরঙ্গ বরাদ্দ বাবদ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন